Breaking News
Home / Uncategorized / বাউল শিল্পীদের ওপর হামলা: দায়ীদের গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান চলছে – প্রেস সচিব

বাউল শিল্পীদের ওপর হামলা: দায়ীদের গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান চলছে – প্রেস সচিব

দেশের বিভিন্ন জেলায় বাউল শিল্পীদের ওপর সাম্প্রতিক হামলার ঘটনায় দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে জোরদার অভিযান চালাচ্ছে পুলিশ—এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন,

“মানিকগঞ্জসহ যে সব স্থানে বাউলদের ওপর হামলা হয়েছে, সেখানে পুলিশ খুব সক্রিয়ভাবে অভিযান করছে। খুব দ্রুতই এর ফল পাওয়া যাবে।”

শফিকুল আলম আরও জানান, হামলার ঘটনায় উপদেষ্টা পরিষদের সভায় আলাদা করে আলোচনা না হলেও, ঘটনাগুলোকে গুরুত্ব দিয়ে অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, “যেখানে যেখানে হামলা হয়েছে, সব জায়গায়ই সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। জনগণ খুব শিগগিরই এর অগ্রগতি জানতে পারবে।”

সাম্প্রতিক সময়ে বিভিন্ন অঞ্চলে বাউল শিল্পীদের ওপর হামলার পাশাপাশি বিক্ষোভ ও মানববন্ধনেও বাধা দেওয়ার ঘটনা নিয়ে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে। সরকার এসব ঘটনার পেছনের ব্যক্তিদের চিহ্নিত করতে ইতিমধ্যে মাঠে নেমেছে বলে ব্রিফিংয়ে জানানো হয়।

About Kawser

Check Also

ফেসবুকে নতুন চমক: গ্রুপে ‘নিকনেম’ ব্যবহারের সুবিধা চালু

মেটা ফেসবুক গ্রুপে গোপনীয়তা আরও শক্তিশালী করতে নতুন ফিচার ‘নিকনেম’ চালু করেছে। এই ফিচারের মাধ্যমে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.