Breaking News
Home / Uncategorized / নিখোঁজ অন্ত’র সন্ধানে মানববন্ধন, দ্রুত উদ্ধারের দাবি

নিখোঁজ অন্ত’র সন্ধানে মানববন্ধন, দ্রুত উদ্ধারের দাবি

কাপাসিয়া প্রতিনিধি ::
গাজীপুরের কাপাসিয়া উপজেলার বীর উজলী মডেল একাডেমির অষ্টম শ্রেণির শিক্ষার্থী তাফসিরুল ইসলাম অন্ত’র সন্ধান চেয়ে মানববন্ধন করেছে শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ,  শিক্ষক ও এলাকাবাসী।

বুধবার ১১টার দিকে বীর উজলী বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিএনপির একাধিক নেতা, প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধন থেকে দ্রুততম সময়ের মধ্যে নিখোঁজ শিক্ষার্থী অন্ত’র সন্ধান নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, একজন মেধাবী শিক্ষার্থীর এভাবে নিখোঁজ হওয়ার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক ও দুঃখজনক। নিখোঁজের ২৪ ঘন্টা পার হলেও এখন পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি। বিষয়টি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অন্তকে দ্রুত খুঁজে বের করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ প্রয়োজন।

বক্তারা আরও বলেন, নিখোঁজ অন্তকে অক্ষত অবস্থায় পরিবারের কাছে ফিরিয়ে দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বোচ্চ পর্যায়ের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। একই সঙ্গে দ্রুত ও নিরপেক্ষভাবে অনুসন্ধান চালিয়ে অন্ত’র সন্ধান বের করার আহ্বান জানান তারা।

মানববন্ধন শেষে অন্ত’র সন্ধান ও নিরাপদে ফিরে আসার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত পদক্ষেপ কামনা করেন শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী।

About admin

Check Also

তিন দিনেও সন্ধান নেই অন্তের

গাজীপুরের কাপাসিয়ায় বীর উজলী মডেল একাডেমির অষ্টম শ্রেণির শিক্ষার্থী তাফসিরুল ইসলাম অন্ত নিখোঁজ হওয়ার তিন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.