Breaking News
Home / Uncategorized / রাজধানীতে প্রায় ৩০০ ঝুঁকিপূর্ণ ভবন শনাক্ত করেছে রাজউক: চেয়ারম্যান

রাজধানীতে প্রায় ৩০০ ঝুঁকিপূর্ণ ভবন শনাক্ত করেছে রাজউক: চেয়ারম্যান

রাজধানীতে ছোট-বড় মিলিয়ে প্রায় তিন শতাধিক ভবন ঝুঁকিপূর্ণ হিসেবে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন রাজউক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম। সোমবার ঢাকায় একটি অনুষ্ঠানে তিনি এ তথ্য তুলে ধরেন।

সভায় তিনি বলেন, ভূমিকম্প–পরবর্তী পরিস্থিতি মোকাবিলা করতে হলে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে নিয়ে সমন্বিতভাবে কাজ করা জরুরি। তিনি সরকারের প্রতি এই বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার আহ্বান জানান।

রিয়াজুল ইসলাম আরও বলেন, রাজউক যথাযথ নিয়ম মেনে ভবন নির্মাণের অনুমোদন দিয়ে থাকে এবং অর্থের বিনিময়ে কোনো কাজ করা হয় না। ভবন নির্মাণের নকশা রাজউক প্রস্তুত করে না; বাড়িওয়ালারা নিজস্ব ইঞ্জিনিয়ার ও আর্কিটেক্ট দিয়ে প্ল্যান তৈরি করে অনুমোদনের জন্য জমা দেন। পরবর্তীতে তারা নিয়ম না মানলে দায়ভার রাজউকের নয়; বরং দায় সেই ভবন মালিকেরই হওয়া উচিত।

তিনি আরও জানান, সিটি করপোরেশন, রাজউক ও ফায়ার সার্ভিস—এই তিন সংস্থা আলাদাভাবে কাজ করায় শহর ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। সে কারণে ভবিষ্যতে সমন্বিত পরিকল্পনা ও যৌথ উদ্যোগ প্রয়োজন।

About Kawser

Check Also

আমরাও জামায়াতে যোগ দান করিনি, জামায়াতও এলডিপিতে যোগ দান করেনি- অলি আহমেদ

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, আমরাও জামায়াতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.