Breaking News
Home / Uncategorized / কাপাসিয়ায় অটোরিকশা ছিনতাই -চালক হত্যা, শোকে মায়েরও মৃত্যু; গ্রেপ্তার ৩

কাপাসিয়ায় অটোরিকশা ছিনতাই -চালক হত্যা, শোকে মায়েরও মৃত্যু; গ্রেপ্তার ৩

গাজীপুরের কাপাসিয়ায় অটোরিকশা ছিনতাইয়ের জন্য চালক আতাউর রহমান আতা (৬০) কে নির্মমভাবে হত্যা করে অটোরিকশা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ছেলের মৃত্যুর খবর সহ্য করতে না পেরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তাঁর বৃদ্ধা মা জহুরা খাতুন (৭৫)। মর্মান্তিক এ জোড়া মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাস্থল পরিদর্শন করছেন এমপি সালাউদ্দিন আইয়ুবী।

ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) গাজীপুর। এ ঘটনায় রাজীব খান (২৯), নকিবুল হাসান রাকিব (২৪) ও চোরাই অটোরিকশা কেনার অভিযোগে দোকান মালিক মো. কিবরিয়াকে (৪২) গ্রেপ্তার করা হয়েছে।

 

পিবিআই রোববার দুপুরে প্রেস ব্রফিংয়ে জানায়, গত ২০ আগস্ট বিকেলে আতাউর রহমান অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। পরে কাপাসিয়ার দক্ষিণগাঁও মির্জানগর এলাকায় একটি নির্জন কলাবাগানের পাশে তাকে রড ও হাতুড়ি দিয়ে আঘাত এবং দড়ি দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এরপর অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায় হত্যাকারীরা।

 

গ্রেপ্তার দুই আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে নরসিংদীর মনোহরদীর হাতিরদিয়া বাসস্ট্যান্ডের একটি দোকান থেকে ছিনতাইকৃত অটোরিকশাটি উদ্ধার করা হয়। এ সময় অটোরিকশা বিক্রির ২২ হাজার টাকা, হত্যায় ব্যবহৃত লোহার রড, হাতুড়ি ও দড়িও জব্দ করা হয়েছে।

 

পিবিআই জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও আদালতে দেওয়া ১৬৪ ধারার জবানবন্দিতে আসামিরা অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে হত্যার কথা স্বীকার করেছে। ঘটনায় অন্য কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

About admin

Check Also

নিখোঁজ অন্ত’র সন্ধানে মানববন্ধন, দ্রুত উদ্ধারের দাবি

কাপাসিয়া প্রতিনিধি :: গাজীপুরের কাপাসিয়া উপজেলার বীর উজলী মডেল একাডেমির অষ্টম শ্রেণির শিক্ষার্থী তাফসিরুল ইসলাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.