Breaking News
Home / রাজনীতি / বিএনপির সঙ্গে বৈঠক: খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিলেন ভুটানের প্রধানমন্ত্রী

বিএনপির সঙ্গে বৈঠক: খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিলেন ভুটানের প্রধানমন্ত্রী

ঢাকা সফররত ভুটানের প্রধানমন্ত্রী ড. লোটে শেরিং তোবগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন।

রোববার রাতে রাজধানীর শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে তার সৌজন্য সাক্ষাৎ হয়। বৈঠকটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশেই অনুষ্ঠিত হয় বলে জানানো হয়।

সাক্ষাৎ শেষে মির্জা ফখরুল সাংবাদিকদের জানান, ভুটানের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে একটি ফুলের তোড়া উপহার দিয়েছেন। বিএনপি নেতারা সেই তোড়া আজ রাতেই এভারকেয়ার হাসপাতালে পৌঁছে দেবেন।

উল্লেখ্য, স্বাস্থ্য পরীক্ষার জন্য রবিবার রাত ৮টার দিকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

মির্জা ফখরুল জানান, বৈঠকে দুই দেশের ব্যবসা-বাণিজ্য, জ্বালানি ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়েছে। ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করছেন বলেও জানান তিনি।

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

About Kawser

Check Also

ফেনী ২ আসনে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর মনোনয়ন বৈধ ঘোষণা

নী ২ (সদর) সংসদীয় আসনে ১১ দল সমর্থিত প্রার্থী এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.