Breaking News
Home / Uncategorized / গাজীপুর-কিশোরগঞ্জ সড়ক চার লেনে উন্নীত হচ্ছে
Hisilicon Balong

গাজীপুর-কিশোরগঞ্জ সড়ক চার লেনে উন্নীত হচ্ছে

কিশোরগঞ্জ জেলার সঙ্গে রাজধানী ঢাকার সড়ক পথের যোগাযোগ আরো সহজ ও নির্বিঘ্ন করতে কটিয়াদী-পাকুন্দিয়া-টোক-কাপাসিয়া-রাজেন্দ্রপুর চৌরাস্তা পর্যন্ত সড়কটিকে চার লেনে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য এড. মো. জালাল উদ্দীনের একটি ডিও পত্রের (ডেমি অফিসিয়াল লেটার) পরিপ্রেক্ষিতে এ উদ্যোগ নিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।
সোমবার (১৭ আগস্ট) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জিওবি পূর্বাঞ্চল শাখার উপসচিব টিনা পাল সাক্ষরিত সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর কাছে পাঠানো পত্র থেকে এ তথ্য জানা যায়।
পত্রে উল্লেখ করা হয়, কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য এড. মো. জালাল উদ্দীনের পাঠানো ডিও পত্রের মাধ্যমে কটিয়াদী উপজেলা সদরের মহাসড়ক বাস স্ট্যান্ড হতে পাকুন্দিয়া উপজেলার থানারঘাট হয়ে টোক-কাপাসিয়া থেকে রাজেন্দ্রপুর চৌরাস্তা পর্যন্ত প্রধান সড়কটি চার লেনে উন্নীত করার জন্য প্রয়োজনীয় ব্যাবস্থা নিতে অনুরোধ করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করে এ বিভাগকে অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
পত্রে আরো উল্লেখ করা হয়, বিষয়টি প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৩জুলাই ২০২৬ তারিখের একটি পত্রের পরিপ্রেক্ষিতে প্রক্রিয়াধীন রয়েছে।
সংশ্লিষ্ট পত্রের অনুলিপি সড়ক ও জনপথ অধিদপ্তরের ময়মনসিংহ সড়ক জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী, কিশোরগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীসহ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
কটিয়াদী-পাকুন্দিয়া-টোক-কাপাসিয়া-রাজেন্দ্রপুর পর্যন্ত সড়কটি চার লেনে উন্নীত হলে কিশোরগঞ্জের সঙ্গে গাজীপুর ও রাজধানী ঢাকার যোগাযোগ ব্যাবস্থা আরো সহজ এবং নির্বিঘœ হবে বলে মনে করছেন এলাকাবাসি। একই সঙ্গে এ অঞ্চলে ব্যাবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকান্ডে এর ইতিবাচক প্রভাব পড়বে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

About admin

Check Also

নিখোঁজ অন্ত’র সন্ধানে মানববন্ধন, দ্রুত উদ্ধারের দাবি

কাপাসিয়া প্রতিনিধি :: গাজীপুরের কাপাসিয়া উপজেলার বীর উজলী মডেল একাডেমির অষ্টম শ্রেণির শিক্ষার্থী তাফসিরুল ইসলাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.